শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষকের জালে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সিরাজগঞ্জের চৌহালীতে এক শিক্ষকের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। এ ছাড়া তার সহযোগীদের জালে আরও ১৬টি বোয়াল মাছ ধরা পড়েছে। সব মিলে প্রায় ৯০ কেজি বোয়াল মাছ ধরেছে খাষপুখুরিয়া গ্রামের সৌখিন মৎস্য শিকারিরা।

বৃহস্পতিবার ভোরের দিকে মাছগুলো খাষপুখুরিয়া এলাকার যমুনা নদীর মোহনা থেকে ধরা হয়। মাছগুলো বাড়িতে আনলে উৎসুক জনতা দেখতে ভিড় করেন।

এ বিষয়ে সৌখিন মৎস্য শিকারি খাষপুখুরিয়া বিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন বলেন, আমি স্থানীয় একটি হাইস্কুলে চাকরি করি। শিক্ষকতার অবসর সময়ে অনেকটা শখের বশে জাল নিয়ে যমুনায় মাছ শিকার করি। অনেক মাছ শিকার করেছি; কিন্তু এত বড় মাছ এর আগে কখনো পাইনি তাই এ মাছটি বিক্রি না করে আত্মীয়স্বজনদের মাঝে কিছু বিলিয়ে দেব এবং নিজেরা রান্না করে খাব। এদিকে সৌখিন মৎস্য শিকারি গ্রুপে শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ১১ জন মানুষ ছিল। তারা রাতভর যমুনা নদীর মোহনায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে।

বৃহস্পতিবার ভোরের দিকে একে একে বিশাল আকৃতির বোয়াল মাছগুলো ধরতে থাকে। মাছ দেখতে উৎসুক জনতা ভিড় করে।

এ বিষয়ে মাছ শিকারি শিক্ষক আব্দুল গফুর, ব্যবসায়ী আবুল কালাম ও হাবিবুর রহমান জানান, যমুনার মাছ এমনিতেই সুস্বাদু। তার ওপর যদি হয় বড় আকারের, তাহলে তো কথাই নেই। সবসময় যমুনার মাছের চাহিদা বেশি থাকে। বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিরা বাজারের ভালো মাছ চড়া দামে কিনে নিয়ে যায়। আমরা সবসময় কিনতে পারি না। তাই নিজেরাই কাজের অবসরে মাছ ধরতে বাড়ির পাশেই যমুনা নদীতে জাল নিয়ে যাই। বেশ কয়েকজন মিলে রাতভর কষ্ট করে মাছ ধরেছি। সব মিলে প্রায় ৯০ কেজি বোয়াল মাছ ধরেছি। বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। তবে বোয়াল মাছ কোনো বেচা বিক্রি করা হবে না। নিজেরা আত্মীয়স্বজনদের নিয়ে ভাগাভাগি করে নেব।

এ বিষয়ে চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের কারণে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সব প্রজাতির মাছ প্রজননের সুযোগ পাওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD