সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সুস্থ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বেশি সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁদের বেশির ভাগই আবারও কাজে যোগ দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৬ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৬০ জন সদস্য সুস্থ হয়েছেন। শতকরা হিসাবে সুস্থতার হার ৫১ দশমিক শূন্য ৭ শতাংশ। তাঁদের মধ্যে পুলিশের ২৩ জন মারা গেছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD