শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে ট্রাকচাপায় প্রাণ ঝরল দুই কলেজছাত্রের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই কলেজপড়ুয়া ছিলেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, নিহতরা হলেন শফিকুল ইসলাম ও ইমন মিয়া। তাদের দুজনেরই বাড়ি উপজেলার তিলকপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তারা বন্ধু এবং কলেজ শিক্ষার্থী। তবে তারা কোথায় পড়াশোনা করতেন তা জানা যায়নি। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

তালিমগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম জানান, নিহতরা দুই বন্ধু। তারা কলেজ শিক্ষার্থী। মোটরসাইকেলে চেপে মিঠাপুকুর থেকে তালিমগঞ্জ বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে দুজন কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর উপজেলার তালিমগঞ্জ বাজার এলাকায় সংযোগ রাস্তা দিয়ে পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই কলেজ শিক্ষার্থী মারা যান। পরে মরদেহ দুটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের নিকট দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD