সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

ঢামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু, মোট ১৫০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল।

বৃহস্পতিবার (১১ জুন) ঢামেক হাসপাতালের মর্গ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল রাত ১২টার পর থেকে এ পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ৯ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (১০ জুন) পর্যন্ত ঢামেকের করোনা ইউনিটে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। আজকের ১২ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। তাদের মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল বলে ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

রাজধানীর কেন্দ্রে প্রধান এ হাসপাতালের বার্ন ইউনিটে করোনা ইউনিট চালু হয় গত ২ মে। পরে হাসপাতালের নতুন ভবনে (হাসপাতাল-২) তা বর্ধিত করা হয় ১৬ মে থেকে।

সূত্র বলছে, এই ইউনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক রোগী ভর্তি হচ্ছেন। তাদের অনেকের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, অনেকে উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য আসছেন।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, করোনা রোগীদের জন্য সর্বপ্রথম ইউনিট চালু করা হয়েছিল ঢামেকের বার্ন ইউনিটে। সেখানে পজিটিভ ও উপসর্গ আছে এমন রোগীদের আলাদা আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়। বার্ন ইউনিটে ২৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে। পরে ১৬ মে হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট-২ উদ্বোধন করা হয়। সেখানে ৫০০ রোগীর শয্যা তৈরি করা হয়েছে। সবমিলিয়ে ঢামেকে ৭৫০ জন করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে। এ ইউনিট দুটিতে করোনা রোগীদের চিকিৎসা চলছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD