শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। সোমবার (২৭ জুন) সকালে জেলেদের বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরা জাল এবং নিত্য ব্যবহারী বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন পাথরঘাটা উপজেলা চরদুয়ানী এলাকার আ. জলিল (৪৫), সাইফুল ইসলাম (২১), মুসা মিয়া (৩২) এবং খুলনার রুপসার মুরাদ হোসেন (৪০)।

এর আগে রবিবার দুপুরে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাউন্ডারি এলাকার দুধরাজ খাল থেকে এসব জেলেদের আটক করে বনরক্ষীরা।

পূর্ব বনবিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম চলমান থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য গোটা সুন্দরবনে মাছ ধরাসহ সব ধরণের পাসপারমিট বন্ধ রয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে নামধারী দুর্বৃত্ত গোপনে বনে প্রবেশ করে মাছ শিকার করার প্রস্তুতি নেয়।

এ খবর জানতে পেরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের প্রতিরোধ করতে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD