সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

২ বছরের শিশু করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

রাজশাহীর বাগমারা উপজেলায় দুই বছরের শিশু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। নানাবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির করোনা–সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিশুটির বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে। শিশুটি করোনা পজিটিভ হওয়া গাজীপুরফেরত এক দম্পতির আত্মীয়। ধারণা করা হচ্ছে, ওই দম্পতির সংস্পর্শে এসে শিশুটি কোভিডে আক্রান্ত হয়েছে।

গতকাল রাতে মুঠোফোনে শিশুটির বাবা বলেন, ঈদের দুদিন আগে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে ছেলেকে নানাবাড়ি নিয়ে যান তার মা। সেখানে গাজীপুরফেরত তার ফুপা ও ফুপু অবস্থান করছিলেন। তাঁদের শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয় ৪ জুন। এরপর তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পরীক্ষার জন্য ৯ জুন শিশুটির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গতকাল নমুনা পরীক্ষায় শিশুটির করোনা পজিটিভ ধরা পড়ে। সে এখন বাড়িতেই মায়ের কাছে আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ঈদে নানাবাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই শিশুই জেলার প্রথম শিশু হিসেবে করোনায় আক্রান্ত হলো। তিনি আরও বলেন, এর আগে গত বুধবার গাজীপুরফেরত ওই দম্পতির সংস্পর্শে আসা আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে তাঁদের সংস্পর্শে আসা তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এ ছাড়া বাগমারায় মোট ১০ জনের শরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন দুজন। অন্যদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD