মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

কসাইবেশে ছিনতাইকারীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

ঈদুল আজহা সামনে রেখে কসাইবেশে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তারা এমন কৌশল বেছে নিয়েছে।

শুক্রবার রাতে এমনই একটি চক্রের ৬ সদস্যকে উত্তরা ৭নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবু তাহের, মো. আনিস, রাকিব হোসেন, মো. দুলাল খান, মো. আব্দুস সাত্তার এবং মো. রাকিব।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কসাই ছদ্মবেশে চক্রটি ৭নং সেক্টর এলাকায় টার্গেট খুঁজছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার ছিনতাইকারী। চক্রের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD