সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বেশি দামে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের বেশকিছু টিকিট সংগ্রহ করে সেগুলো বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ওই যুবকের নাম হাসান আলী (৩২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে এক যাত্রীর কাছে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে তল্লাশি করে তার কাছে থাকা বিভিন্ন ট্রেনের ১৯টি আসনের বেশ কয়েকটি টিকিট উদ্ধার করা হয়।

একটি চক্র টিকিট কালোবাজারি করে কৃত্রিম সংকটের মধ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD