সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

জয়পুরহাটে ১০ দিন ধরে নমুনার ফল আসেনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

জয়পুরহাট জেলায় গত ১০ দিন ধরে করোনাভাইরাস শনাক্তকরণে কোনো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। এর ফলে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ল্যাবে জয়পুরহাট জেলার নমুনা পাঠানো হচ্ছিল। গত ২ জুন থেকে সেখান থেকে কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়নি। এ কারণে করোনা শনাক্তের তথ্য জানা যাচ্ছে না।গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে আসেনি।

সিভিল সার্জন কার্যালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অনেকে নমুনা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে যদি কারও করোনা পজেটিভ ফল আসে, তাহলে তাঁর মাধ্যমে অন্যদের কাছে ভাইরাসটি ছড়াতে পারে। এ জেলায় মোট শনাক্তের সংখ্যা ২১২ জন। এর মধ্যে ১০৭ জন সুস্থ হয়েছেন।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গতকাল রাতে বলেন, গত ২ জুন থেকে এক হাজার ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়। এখনো সিভিল সার্জন কার্যালয়ে কোনো ফলাফল পাঠানো হয়নি। যোগাযোগ করা হলে কিছু নমুনার ফল পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু সেটা আসেনি। তিনি বলেন, ‘নমুনা পরীক্ষার ধীরগতির কারণে সংক্রমিত ব্যক্তির কাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কী কারণে নমুনা পরীক্ষার ফল আসতে বিলম্ব হচ্ছে, সেটি বলতে পারছি না।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD