সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, বুধবার (২৭ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD