সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে আজ শনিবার (৩০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৯২১ পিস ইয়াবা, ৪৪৫ গ্রাম ৮৪ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ১০৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD