সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

প্রযোজকদের অনুরোধে মন গলেনি মালাইকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

ভারতের মহারাষ্ট্র সরকার সব রকম সুরক্ষা বজায় রেখে শুটিংয়ের অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু অনেক টেলিভিশন তারকা মোটেও শুটিং ফ্লোরে যেতে চাইছেন না। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী বলিউড তারকা ‘ছাইয়া ছাইয়া’খ্যাত মালাইকা অরোরা। জানা গেছে, ২৭ জুন থেকে শুটিং শুরু করবেন তিনি। আর এই করোনাকালে বলিউড তারকা হিসেবে তিনিই প্রথম শুটিং শুরু করতে যাচ্ছেন।

লকডাউনের কারণে দীর্ঘ সময় ধরে বিনোদনজগৎ পুরোপুরি বন্ধ। তবে লকডাউনের আড়মোড়া ভেঙে ধীরে ধীরে বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে। ইতিমধ্যে জানা গেছে, ভারতের সনি চ্যানেলে নাচের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’-এর শুটিং শুরু হতে চলেছে। এই নাচের প্রতিযোগিতায় মালাইকা অরোরাকে বিচারকের ভূমিকায় দেখা যায়। এই করোনাকালে মালাইকার মতো বড় তারকা শুটিং শুরু করতে রাজি হবেন কি না, এ নিয়ে দ্বিধায় ছিল চ্যানেল কর্তৃপক্ষ। তবে মালাইকা শুটিং শুরু করতে রীতিমতো উৎসাহী। সেটে ফিরতে তাঁর আর তর হইছে না। এদিকে ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’-এর অপর দুই বিচারক গীতা কাপুর ও টরেন্সের সঙ্গে চ্যানেলের কথাবার্তা চলছে। এখনো তাঁরা নিশ্চিতভাবে কিছু জানাননি।

করোনার কারণে টেলিভিশন দুনিয়া প্রবল আর্থিক ক্ষতির ভেতর দিয়ে যাচ্ছে। তাই টেলিভিশন প্রযোজকেরা অভিনেতাদের পারিশ্রমিক কাটার দাবি করেছিলেন। মালাইকার কাছে এ ধরনের প্রস্তাব রাখা হলে তিনি তা নাকচ করেন। খবর অনুযায়ী, রিয়েলিটি শোটির প্রযোজক মালাইকার পারিশ্রমিক কম করার জন্য তাঁকে অনুরোধ করেন। কিন্তু এই বলিউড তারকা মন গলেনি। তিনি পারিশ্রমিক কমাতে নারাজ। এ ব্যাপারে তাই আর বিশেষ কথাবার্তা বাড়ায়নি প্রযোজনা সংস্থা। কারণ, করোনাকালেও মালাইকা আবার শুটিং শুরু করতে রাজি হয়েছেন, তাতেই তারা অত্যন্ত খুশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD