শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছেলের গুলিতে মায়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনু (৩০)।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতার (৫৫)।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুর। এ সময় একপর্যায়ে মাকে মাথায় গুলি করে তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে নিহত জেসমিন কিছুদিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মইনুর সন্দেহ ছিলেন সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গত মাসে তিনি মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত মইনু পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD