সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

সীমান্ত থেকে ১৭ সোনার বারসহ পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার বেলা ১১ টায় তাকে আটক করা হয়।

আটক মোনতাজ হোসেনের বাবার নাম দ্বীন মোহাম্মদ, তার বাড়ি উপজেলার পুটখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শুক্রবার সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।

সোনাসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD