সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

রাজধানীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

রাজধানীর কাফরুলে পরীক্ষিত দাস (৬৫) নামে এক ব্যক্তির আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট মন্দিরের সিঁড়ির দ্বিতীয় তলার রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পরীক্ষিত দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কাফরুল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন নিহত পরীক্ষিত দাসের ছেলে ভক্ত দাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD