শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ২ দিনে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিকের সেন্টারের বিরুদ্ধে অভিযানে দুদিনে ঢাকা মহানগরসহ দেশের আট বিভাগে ৫৩৪ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি খুলনায় ১৪৯টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জরিমানা করা হয়েছে নয় লাখ ১৫ হাজার টাকা।মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, দুদিনে ঢাকা মহানগরীতে বন্ধ করা হয়েছে ১৫টি প্রতিষ্ঠান। তবে এখানে কাউকে জরিমানা করা হয়নি। আর ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান। জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।

চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৭৬টি ও ৫৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। খুলনা বিভাগে বন্ধ হয়েছে ১৪৯টি। পাশাপাশি এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে সাত লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে একটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD