বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু, দেখতে এসে নাফিসারও প্রাণ গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার মদনে ছেলেকে বাঁচাতে গিয়ে চয়ন হাসান (৩৩) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সামনের পুকুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। চয়ন হাসান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সেলিম মিয়ার ছেলে।

অন্যদিকে এ ঘটনা দেখার সময় রাস্তায় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে নাফিসা আক্তার (৬) নামের আরেক শিশু মারা গেছে।

নিহত নাফিসা আক্তার বালালী গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চয়ন হাসানের মামা জাকির হাসান তার নির্মাণাধীন ঘরে বাড়ির সামনের পুকুর থেকে বিদ্যুৎ দিয়ে পাম্পের সাহায্যে পানি দিচ্ছিলেন। এ সময় পাম্পের তারে চয়নের ছয় বছর বয়সী ছেলে জিহান বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে চয়ন হাসান নিজেও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন চয়ন হাসান ও তার ছেলেকে উদ্ধার করে মদন হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তনু শাহা চয়নকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে এ ঘটনা দেখার জন্য প্রতিবেশী জুয়েল মিয়ার শিশুকন্যা নাফিসা আক্তার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে আসার পথে নাফিসার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD