সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ অভিযোগ গঠনের শুনানি হবে।

এর আগে, গত ২২ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একই দিনে অসুস্থ বিবেচনায় সম্রাটের দ্বিতীয় দফায় জামিনও মঞ্জুর করেন একই আদালত।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD