সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

কোমর ভাঙা বিএনপি ভর করেছে লাঠির ওপর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোমরভাঙা, হাঁটুভাঙা বিএনপি লাঠির ওপর ভর করেছে। লাঠির দিন চলে গিয়েছিল বিএনপি আবার তা ফিরিয়ে এনেছে। লাঠি নিয়ে রাজপথে যত আস্ফালন হোক, আমরা এর জবাব দিব।’

বুধবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সামনের দিনে পতাকার সঙ্গে লাঠি নিয়ে নামলে খবর আছে। পরিষ্কার বলে দিতে চাই, সামনে খবর আছে, লাঠি নিয়ে খেলা চলবে না। আগুন নিয়ে খেলা, অগ্নিসন্ত্রাস চলবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুজিবকে হারিয়ে আমরা অমানিসার অন্ধকারে ছিলাম। এর ৬ বছর পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ফিরে এসেছিলেন রক্তভেজা দুঃখিনী বাংলায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন। তিনি দেশে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তিনি ফিরেছেন বলে দেশে উন্নয়নে-অর্জনের ধারা সূচিত হয়েছে।’

আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়। আওয়ামী লীগ রাজপথে আছে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। আমরা জনগণের জন্য, উন্নয়ন ও অর্জনের জন্য রাজপথে নামবে।’

২২ দলীয় জোটের নামে বিএনপি জগাখিচুড়ির আন্দোলনে মাঠে নেমেছে মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি ইচ্ছে করে উস্কানি দিচ্ছে যাতে আওয়ামী লীগ সংঘাতে জড়ায়। তারা ইচ্ছে করে আওয়ামী লীগ, পুলিশকে উস্কানি দেয়।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারো বিজয়ের বন্দরে পৌঁছাব, ইনশাআল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD