মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ভূমিকম্পে ফের কেঁপে উঠল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ভারতের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।

রোববার (১৪ জুন) রাত ৮টা ১৩ মিনিটের দিকে গুজরাটের রাজকোটে এ কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গুজরাটের ভুজ শহরের ৮৫ কিলোমিটারের মধ্যে এ কম্পন অনুভূত হয়। একই এলাকায় ২০০১ সালের জানুয়ারিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যেখানে প্রায় ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং দেড় লাখের মতো মানুষ আহত হয়েছেন।

এদিকে, গুজরাট কেঁপে ওঠার ৩০ মিনিটের মধ্যেই ২.৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে।

উল্লেখ্য, গত দুই মাসে ভারতে ১৪টির বেশি ভূমিকম্প হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD