সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

৪ কেজি ইলিশসহ ৫ জেলে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

প্রজনন মৌসুম উপলক্ষে নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। পদ্মা নদীতে মাছের  অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাজিরা ও নড়িয়া উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ। শুক্রবার রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়।

এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে চার কেজি ইলিশ, একটি ট্রলার এবং দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।

আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞা চলাকালে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD