শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ভারতকে হারিয়ে যা বললেন বাভুমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

লুঙ্গি এনগিডির গতির সামনে পাত্তাই পায়নি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ারা।

রোববার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। শেষপর্যন্ত সূর্যকুমার যাদবের ৬৮ রানের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৩৩ রান করতে সক্ষম হয় তারা।

টার্গেট তাড়ায় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই অবস্থা থেকে দলকে উত্তরণ করে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখেন ডেভিড মিলার ও এইডেন মার্কওরাম।

খেলা শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, আমরা সৌভাগ্যবান যে শুরুতে গতি কাজে লাগাতে পেরেছি। বাউন্স আমাদের সহায়তা করেছে। আমাদের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং লাইনআপও ভালো ফর্মে আছে। আমরা নন-ফেভারিট হিসেবে টুর্নামেন্টে এসে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD