বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপি নেতার স্ত্রীকে গলা কেটে খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, ব্যবসায়ী মিলন খানের স্ত্রী মারুফা বেগম (৩০)। মিলন খান বাবুগঞ্জের দেহের গতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার রাত দেড়টার দিকে একাধিক ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনার সময় মিলনের স্ত্রীর বাধা দিলে ডাকাতরা তাকে গলা কেটে খুন করে। পরে তাকে উদ্ধারে এগিয়ে এলে মিলনকেও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। তবে আহত মিলনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তারা কোনো ডাকাতকে আটক করতে পারেননি।

এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী মিলনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD