শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মাঠে নামল ব্রাজিল, দলে নেই নেইমার-দানিলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

গ্রুপ জির ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে মাঠে নেমেছে ব্রাজিল।

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে গোড়ালিতে আঘাত পান নেইমার। ফলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে খেলছেন না তিনি।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে ব্রাজিলকে। বাঁয়ে ভিনিসিয়াসকে ব্যবহার করে আক্রমণ চললেও বড় বিপদ হয়নি সুইজারল্যান্ডের।

এদিকে ব্রাজিলের আক্রমণের মুখেও নিজেদের রক্ষণভাগ মজবুত করে রেখেছে সুইজারল্যান্ড। ফলে আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারছে না ব্রাজিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD