সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

মাদরাসায় ফিরলেন আহমদ শফী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে তাকে হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। বিকেল ৩টার দিকে তিনি হাটহাজারী মাদরাসার উদ্দেশে চমেক হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে বার্ধক্যজনিত দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে গত রোববার (৭ জুন) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল হেফাজত আমিরকে।

তারও আগে গত ১১ এপ্রিল শ্বাসকষ্টসহ শারীরিকভাবে অসুস্থ হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি চট্টগ্রামে ফিরেন।

প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD