বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে, এক পাশের সড়ক বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

রাজধানীর নয়াপল্টনে এক পাশের সড়ক বন্ধ করে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারি) বেলা আড়াইটায় সমাবেশ শুরু হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, বেলা দুইটা থেকে সমাবেশ শুরুর কথা ছিল।

তবে বেলা পৌনে একটা থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকেন। এতে করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ছাত্রদলের এ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD