সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ঢাকায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি ২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২ হাজার মিলি দেশীমদ ও ৪ হাজার ৬৮২ পিস ইয়াবা জব্দ করা হয়

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD