সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদেরকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার (১৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬১৭ পিস ইয়াবা, ২৫৫.৯ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪৪ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশিমদ ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD