মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায় সবুজ চা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩

ওজন কমানো থেকে শরীর ঝরঝরে রাখা— গ্রিন টি-র ভূমিকা সবেতেই অনবদ্য। তবে শুধু শরীর নয়। গরমে ত্বক যত্নে রাখতেও এই চা ব্যবহার করতে পারেন। এই চায়ে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকে ক্যানসারের ঝুঁকি কমায়। রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি দিয়েই করতে পারেন মুশকিল আসান।

স্ক্রাব হিসাবে

ত্বকে়র মৃতকোষ দূর করতেও গ্রিন টি-র ব্যবহার করতে পারেন। হাতে এক চা চামচ গ্রিন টি-র পাতা ও ফেসওয়াশ নিয়ে সারা মুখে হালকা হাতে সারা মুখে ঘষে নিন। মিনিট তিনেক করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টোনার হিসেবে

রাস্তার ধুলোবালিতে ত্বকের বারোটা বাজে। যাদের তৈলাক্ত ত্বক তাদের ত্বকের সমস্যা আরও বেশি। তাই বাড়ি ফিরেই টোনার ব্যবহার করা ছা়ড়া উপায় নেই। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমনোর আগে এই টোনার ব্যবহার করুন।

ফেসপ্যাক হিসেবে

গ্রিন টি-র একটি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। পানি ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি কেটে চা পাতাগুলি বার করে একটি কাচের পাত্রে রাখুন। এক টেবিল চামচ বেকিং সোডা, এক চা চামচ মধু, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল আর অ্যালোভেরা পানিতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গ্রিন টি ফেসপ্যাকটি মুখে লাগানোর আগে অবশ্যই মুখ ভাল করে পরিষ্কার করে নিন। ফেসপ্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এ বার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা হাতে মুখ মুছে নিন। এই ফেসপ্যাক মুখে লাগানোর আগে হাতে পরীক্ষা করে নিতে ভুলবেন না যেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD