সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা

অবশেষে খুলে যাচ্ছে পবিত্র হারাম শরীফসহ মক্কার সকল মসজিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

পবিত্র নগরী মক্কার মসজিদুল হেরেমসহ ১৫শ’ ৬০টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে সৌদি সরকার। দীর্ঘ তিন মাসপর রোববার( ২১ জুন) ফজর থেকে মুসল্লীদের জন্যে মসজিদের দরজা খুলে যাবে।

দেশটির গণমাধ্যম সৌদি গেজেট জানায়, এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসুল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।

করোনাভাইরাসজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে। গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD