শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্টার মিয়ামিতে কী কী সুবিধা পাবেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

প্রাণের ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছে না লিওনেল মেসির। যাচ্ছেন না সৌদি আরবের ক্লাব আল হিলালেও। অনেকটা চমক জাগিয়েই মেসি নাম লিখাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।
কেন মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক অবশ্য পরিষ্কার করেই বলেছেন, তিনি বার্সায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে দলে নিতে হলে খেলোয়াড় বিক্রি করতে হতো কিংবা বেতন কমাতে হতো বার্সার। এটা চাননি মেসি।
কিন্তু বার্সায় না গেলে তো সুযোগ ছিল আল হিলালে যাওয়ার। সেখানে তার জন্য বছরে ৬০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও ছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের ক্লাবে কেন?
বেশ কয়েকটি কারণে ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন মেসি। ইন্টার মিয়ামিতে মেসি যে যে সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে…
১. ইউরোপের সবচেয়ে বড় স্পোর্টসওয়ার ব্র্যান্ড ‘অ্যাডিডাস’ যত শতাংশ প্রফিট করবে, তার একটা অংশ মেসি পাবেন।
২. এমএলএস দেখতে যত মানুষ অ্যাপল টিভি সাবস্ক্রাইব করবেন এবং তা থেকে যতটা লাভ হবে, তার একটা অংশ মেসি পাবেন।
৩. অবসরের পর তিনি ইন্টার মিয়ামির একটা শেয়ারের মালিক হতে পারবেন এবং এমএলএসের একটা ক্লাব কিনতে পারবেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, অ্যাডিডাসের বতর্মান ব্র্যান্ড ভেল্যু ১৩ বিলিয়ন ইউএস ডলার। ২০২২ সালে অ্যাপল টিভির আয় ১.৭৮ বিলিয়ন ইউএস ডলার।
এছাড়া ডেভিড বেকহ্যাম এবং মাস ভাইদের মালিকানাধীন ইন্টার মিয়ামির বর্তমান বাজার মূল্য ৬০০ থেকে ৬৫০ মিলিয়ন ইউএস ডলার। ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকহ্যামের ব্র্যান্ড ভেল্যু দাঁড়িয়েছে ৮০০ মিলিয়ন ইউএস ডলার।
সবদিক থেকে হিসেব করলে সৌদির ক্লাবে যাওয়ার চেয়েও যুক্তরাষ্ট্রে বেশি আয়ের সুযোগ থাকছে মেসির। ক্যারিয়ারের শেষদিকে অল্পসময়ে বেশি রোজগার এবং চাপবিহীন থাকার কারণে অনেক কিংবদন্তি এমএলএসকে বেছে নিয়েছেন। মেসিও তাই সব হিসেব না কষেই এমন সিদ্ধান্ত নিয়েছেন, মনে করার কারণ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD