মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

গাজীপুরে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

স্বজন-প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন মানুষ। এতে মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়কে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আর বিকেলে শুরু হয় যানজট। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময় রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর থেকে চন্দ্রা পর্যন্ত যানজট রয়েছে। অপরদিকে, বাইপাইল থেকে চন্দ্র পর্যন্ত একই অবস্থা। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, মহাসড়কে যাত্রীর তুলনায় গণপরিবহন সংকট থাকায় কেউ পায়ে হেটে, কেউবা অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। এছাড়া, বেশ কয়েকবার বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো লাখো মানুষ।

পুলিশ জানায়, শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় অনেক কারখানা মঙ্গলবার দুপুরের পর ছুটি হয়। এসব কারখানা শ্রমিকেরা একযোগে রাস্তায় বের হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বের হওয়া মানুষের চাপও ওই মহাসড়কে পড়েছে৷

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম বলেন, ‘দুপুরের পর অনেক শিল্প কারখানা ছুটি হয়েছে। এতে যাত্রীদের অতিরিক্ত চাপে কিছু যায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD