সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ ভারতীয় মিডিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে যখন চীনের দোটানা তুঙ্গে তখনই বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য বিনা শুল্কে রফতানির সুযোগ দেয় চীন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ। তবে চীনের এমন সিদ্ধান্তে জ্বলে উঠেছে ভারতীয় মিডিয়া। ভারতের ‘জি নিউজ’ নামের প্রভাবশালী একটি সংবাদমাধ্যম বাংলাদেশের প্রতি চীনের এই শুল্কমুক্ত বাণিজ্যরীতিকে ‘খয়রাতি’ হিসেবে উল্লেখ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছে গেছে বলেও হতাশা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ভারতকে চাপে ফেলতেই বাংলাদেশকে এমন শুল্কমুক্ত রফতানির সুযোগ করে দিয়েছে চীন এমন ভিত্তিহীন দাবিই করেছে গণমাধ্যমটি। দাবির শেষে বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ করতেও ছাড়েনি ভারতীয় এই মিডিয়াটি।

লাদাখে যা ঘটলো তারপরে ভারতকে নানা দিক থেকেই চাপে ফেলেছে চীন। এর উপরে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ চীন শুল্কবিহীন সুসম্পর্ক। উল্লেখ্য রফতানিতে শুল্কমুক্তির ঘটনায় শি জিনপিং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

ভারতীয় পত্রিকাটি চীন কর্তৃক ৯৭ ভাগ শুল্কমুক্তির এই কাজকে ‘কূটনৈতিক খেলা’ হিসেবে চিহ্নিত করেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD