রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজধানীতে যুবলীগ নেতা হত্যা, ডিবি হেফাজতে ৮ আসামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যা মামলার আট আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর শাহজাহানপুরের যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে র্যাব-৩ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD