রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৪ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার ১৭৯ পিস ইয়াবা, ১৫ কেজি ৫০ গ্রাম ২৬০ পুরিয়া গাঁজা ও ৬৩ গ্রাম হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD