১৯তম এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এই গ্রুপে রয়েছে ভারত ও চীনের মতো শক্তিশালী দল। মায়ানমারও রয়েছে বাংলাদেশের গ্রুপে। আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে হবে এশিয়ান গেমস।
এই গেমসের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল আগেই ঘোষণা হয়েছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়।
জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও রবিউল তিনজন সিনিয়র খেলোয়াড় আর স্কোয়াডের বাকি সবাই অনূর্ধ্ব -২৩ বয়সী। ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ফুটবলের ম্যাচগুলো।
অন্যদিকে, বাংলাদেশ নারী দল খেলবে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ভিয়েতনাম, নেপাল ও জাপান।
বাংলাদেশ পুরুষ দলের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন।
রক্ষণভাগ : ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ।
মধ্যমাঠ : আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড : রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।