শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ দাবা থেকে বাংলাদেশের বিদায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

আজারবাইজানের বাকু শহরে চলতি ফিদে বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ দাবায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের চার দাবাড়ু।

এর মধ্যে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম একটি করে ম্যাচ ড্র করতে পেরেছেন। বাকি দুই জন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস দুটি ম্যাচই হেরেছেন।

রোববার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের সবাই হেরেছিলেন। সোমবার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নকআউট পদ্ধতির খেলায় জার্মানীর সুপার গ্র্যান্ডমাস্টার কোলারস ডমিট্রিজের সাথে ড্র করেছেন। গ্র্যান্ডমাস্টার রাজীব প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে এই কৃতিত্ব দেখিয়েছেন।

নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সককো মনিকার সাথে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ড্র করেছেন। নোশিন আঞ্জুম সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার সককো মনিকার পেট্রোফ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে ড্র করেন।

আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইতালির গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে প্রথম রাউন্ডের দুটি ম্যাচেই হেরে বাদ পড়েছেন। ফাহাদ রহমান দ্বিতীয় ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো ডেইনয়েলর গুন্ড ফিল্ড ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২২ চালের পর ভালো অবস্থান থেকেও সময় সংকটে ৩৩ চালে পজিশন নড়বড়ে করে ফেললে ৪০ চালে হেরে যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD