মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মালালাকে প্রিয়াঙ্কার অভিনন্দন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।

গত ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা।

এবার মালালার এই অর্জনে তাকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

মালালার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন- ‍“অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর তোমার স্নাতক ডিগ্রি সম্পন্ন সত্যি দারুণ একটি অর্জন। তোমাকে নিয়ে গর্বিত।”

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD