শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যাটিংয়ে ফিরলেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। রোববার দুপুরে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে দেখা যায় দেশ সেরা এই ওপেনারকে।

তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করছে বিসিবি।

তামিম নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন। এ অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তারা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং।

গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তামিম। সেই ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD