শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়ান গেমসে মিয়ানমারের কাছে হারল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়ান গেমসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। চীনের হাংজুর শিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে আত্মঘাতী গোলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ দল।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বাংলাদেশ ডিফেন্ডার মুরাদ হাসান। তবে ৭৫তম মিনিটে মিয়ানমারের জুয়ে খান্ত মিন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের।

গ্রুপ ‘এ’র অপর ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক চীন। পরের ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছয় গ্রুপ থেকে সেরা দুটি দল ও তৃতীয়স্থান অধিকারী সেরা চারটি দল খেলবে নকআউট পর্বে। আগামী ২৩ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে এশিয়ান গেমসের।

তবে ক্রিকেট-ফুটবলসহ বেশ কয়েকটি ইভেন্ট মাঠে গড়িয়েছে আজ থেকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD