শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ইসরায়েল হামলায় ২ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে গাজা উপত্যকা থেকে মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ তাদের বসত-বাড়ি ছেড়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপপি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বর্তমানে ৮৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ১ লাখ ৭৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

ইসরায়েল এখন এই অঞ্চলটি অবরোধ করে রেখেছে। কাউকেই প্রবেশ বা বাইরে যেতে দিচ্ছে না। এমনকি খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জামের সরবরাহও বন্ধ রয়েছে।

বিশেষজ্ঞরা এবং স্থানীয়রা ইতোমধ্যেই বলছেন, গাজা এখন সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত এ হামলায় ইসরায়েলের ১২০০ ও ফিলিস্তিনি্র ৯০০ মানুষ মারা গেছেন। ইসরায়েলের আহতের সংখ্যা দুই হাজারের বেশি অন্যদিকে ফিলিস্তিনি আহতদের সংখ্যা অন্তত সাড়ে ৪ হাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD