মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD