সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

মহাঅষ্টমী আজ, ভিড় বাড়ছে পূজামণ্ডপে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ রোববার। এ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপূজা করতে মণ্ডপে ভিড় বাড়তে শুরু করেছে নানা বয়সের মানুষ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিন রমনার কালী মন্দিরে দেখা যায়, মন্দিরের প্রধান ফটক থেকে পূজা অর্চনার স্থান পর্যন্ত ভিড়। দেবী দূর্গাকে অঞ্জলী দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সব বয়সী মানুষ।

আজ বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজা হবে। ১০৮ লাল পদ্ম উত্সর্গ করা হবে দুর্গার পায়ে। জ্বলে উঠবে ১০৮ প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এ পূজা করা হবে। এসময় সাধারণত মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে উঠে মণ্ডপ এলাকা। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি, ঘণ্টা বাজানো হয়। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এ সন্ধিপূজা চলবে সন্ধ্যায়।

পূজা উদযাপন কেন্দ্র করে বাড়তি সাজসজ্জা করা হয়েছে মন্দির এলাকায়। এছাড়া মন্দিরে প্রবেশের দুপাশের রাস্তায় মিষ্টি, পিঠা, আঁচার, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে বেশ ভিড়ও দেখা গেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD