সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

যে কারণে নিষিদ্ধ হলো ‘আমার শেষ কথা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সেন্সরশিপ আইন লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।

সেখানে বলা হয়, “মো. ইসলাম মিয়া প্রযোজিত এবং মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি, চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো। ”

আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় এখন চলচ্চিত্রটি সনদবিহীন হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দেশের কোথাও চলচ্চিত্রটি প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

কাজী মো. ইসলাম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত কাজী জারা টায়রা। আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।

জানা গেছে, ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের এক সত্য ঘটনা অবলম্বনে। যেখানে ইসলাম পরিপন্থী বিষয় রয়েছে। গল্পের হিরো নাস্তিক থাকেন যিনি কিনা ধর্ম বা ঈশ্বরকে বিশ্বাস করেন না। ঘৃণ্য সব কাজ করতেন, মানুষ পাচার করতেন। এমনকি নিজের স্ত্রীকেও বিদেশে পাচার করে দেন।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক কাজী মো. ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সিনেমাটির নায়ক জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমাটি প্রদর্শনী বন্ধের আদেশের বিষয়ে অবগত হয়েছি। আমাদের সিনেমার যে গল্প সেটা একটা লোকাল এলাকার সত্য ঘটনা অবলম্বনে। গল্পের হিরো নাস্তিক থাকেন কিন্তু পরে ভালো হয়ে যান। বুঝছি না এটা ইসলাম পরিপন্থী কিনা! এ বিষয়টি নিয়েই সম্ভবত কিছু একটা হয়েছে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD