রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গুলিস্তানে বাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। ঠিকানা পরিবহনের ওই বাসটি চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD