মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শতাব্দীর প্রাচীনতম প্রতিরক্ষা মিনার প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি নিজেদের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

আদম তমিজী হক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

দেশের আলোচিত হক গ্রুপের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা আদম তমিজী হককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টু রোডের কার্যালয়ে আনা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম। ডিবির এক কর্মকর্তা বিষয়টি বার্তা২৪ ডটকমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ নভেম্বর তার রাজধানীর গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় র‍্যাব।

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করেন তমিজী। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও সম্প্রতি গ্রেফতার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

ওই অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা দেখেন তমিজী হকের বাসায় বিপুল পরিমাণ শ্রমিকরা অবস্থান করছে। পরবর্তীতে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD