মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শতাব্দীর প্রাচীনতম প্রতিরক্ষা মিনার প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি নিজেদের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ খবর জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, গত ৫ ডিসেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD