মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শতাব্দীর প্রাচীনতম প্রতিরক্ষা মিনার প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি নিজেদের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

কয়েকগুণ পারিশ্রমিক বাড়ালেন উইনেসডে তারকা জেনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনা ওর্তেগা। ২০২২ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘উইনেসডে’ এর মাধ্যমে ব্যাপক সাফল্য পান তিনি।

এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। সে সময় সবচেয়ে বেশিবার দেখা ইংরেজি ভাষার সিরিজ হিসাবে রেকর্ড করেছিল ‘উইনেসডে’।

তবে এতে অভিনয় করে জেনা শুধু যে প্রশংসাই পেয়েছেন তা নয়, মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন। প্রতি পর্বে ৩০ হাজার করে সম্পূর্ণ সিরিজটিতে অভিনয় করে তিনি পেয়েছেন মোট দুই লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এবার সিরিজটির দ্বিতীয় সিজন শুরু হচ্ছে নেটফ্লিক্সে।

জানা গেছে, গত সিজন বাম্পারহিট হওয়ায় এবার পারিশ্রমিক এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন জেনা। এবার প্রতি পর্বের জন্যই দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন এই অভিনেত্রী। যা তাকে তার প্রজন্মের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD