সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

‘পেঁয়াজ মজুতদারদের চিহ্নিত করা হয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে কিছু মজুতদারদের চিহ্নিত করা হয়েছে। এখনও যারা অচিহ্নিত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

নতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজ। ঢাকার কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক বলেন, আমাদের অভিযানের পরে খাতুনগঞ্জ ও শ্যামবাজারের থরে থরে সাজানো পেঁয়াজ কিভাবে উধাও হয়ে গেল? কারা পেঁয়াজ লুকিয়ে রেখেছে? গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, পেঁয়াজ মজুতদারদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সভাপতির বক্তব্যে ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মজুতদাররা সরকারের চেয়েও পাওয়ারফুল। সুযোগ পেলেই বেপরোয়া হয়ে ওঠে। রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণকে তারা বেকায়দায় ফেলতে চায়। কিন্তু দ্রব্যমূল্যের কষাঘাত থেকে জনগণকে মুক্তি দিতে হবে। তার জন্য দরকার ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD