সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুস সাত্তার (৬০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি ওই মিলে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। এতে তৌহিদুল (১৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী সিকান্দার আলী বলেন, আব্দুস সাত্তার ওই মিলের গ্যাস সিলিন্ডার চেক করছিলেন। এ সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত তৌহিদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD